ভক্তির রঙে মেসি: বনতারার শিবমন্দিরে পুজো

Spread the love

হঠাৎ করেই সফরসূচি বদলে লিওনেল মেসিকে বনতারায় নিয়ে যাওয়া হয়। এই সফরের জন্য আম্বানি পরিবারকে বড় অঙ্কের খরচ করতে হয়েছে। তবে সেখানে একেবারে ভক্তির রূপে দেখা যায় আর্জেন্টাইন তারকাকে। গলায় রুদ্রাক্ষের মালা পরে শিবমন্দিরে ঢোকেন মেসি। শিবলিঙ্গে জল ও দুধ ঢেলে ফুল-বেলপাতা দিয়ে পুজো করেন তিনি। সবার সঙ্গে গলা মিলিয়ে বলেন, ‘হর হর মহাদেব’। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মেসি দেশ ছাড়ার পর বনতারার শিবমন্দিরে তাঁর পুজোর আরও ছবি ও ভিডিও সামনে এসেছে। অনন্ত আম্বানির পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ধ্যানে বসতে দেখা যায় মেসি ও লুইস সুয়ারেজকে। সফরের সময় অনন্ত আম্বানি নিজে মেসিকে পুরো বনতারায় ঘুরিয়ে দেখান। নানা রকম বিরল প্রাণীর সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হয়। মেসির সম্মানে বনতারার একটি সিংহশাবকের নাম রাখা হয়েছে ‘লিওনেল’।

প্রায় ৩০০০ একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা বনতারায় আছে ৪৩ প্রজাতির প্রায় ২০০০ প্রাণী। এখানে এশিয়ার বিরল সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গণ্ডারসহ অনেক দুর্লভ প্রাণী থাকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *