৭৫ বছরের পাত্রের সঙ্গে বিয়ে ৩০ বছরের ব্লগারের! ৪৫ বছরের বয়সের ফারাকে চর্চায় উত্তরপ্রদেশের রীনা

উত্তরপ্রদেশের ঔরাইয়ার বাসিন্দা ৩০ বছরের ব্লগার রীনা বিয়ে করতে চলেছেন ৭৫ বছরের রাম সাগরকে। দু’জনের বয়সের ব্যবধান ৪৫ বছর। সম্প্রতি তাঁদের বাগদানের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এই সম্পর্ক নিয়ে শুরু হয়েছে আলোচনা। সমাজমাধ্যমে কনটেন্ট তৈরি করেন রীনা। প্রায় ছয় দিন আগে রাম সাগরের সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। সেই অনুষ্ঠানের…

Read More

মাঠের কৃষক থেকে স্টাইলিশ মডেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঝাড়খণ্ডের ‘অরা ফার্মার’ নিশান্ত!

মাথায় কৃষিকাজের দায়িত্ব, পায়ে জুতো নেই, হাতে বীজভর্তি ঝুড়ি—এ যেন গ্রামের আর পাঁচটা সাধারণ কৃষক পরিবারের ছেলেরই ছবি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যায় গোটা দৃশ্য। কখনও নীল শার্ট আর স্টাইলিশ প্যান্ট, কখনও সাদা শার্টের সঙ্গে টাই, আবার কখনও চোখে রঙিন চশমা আর গায়ে কালো স্যুট! কৃষিজমির মেঠো পথেই যেন তৈরি হচ্ছে এক নতুন মডেলের…

Read More

চোখ খোলা রেখেই ১৫ মিনিট নিঃশ্বাস বন্ধ! ধ্যানের কঠিন অভ্যাসে চমকে দিলেন বিদ্যুৎ জামওয়াল

ভিনয় ও মার্শাল আর্টের জন্য বরাবরই পরিচিত বিদ্যুৎ জামওয়াল। তবে এবার তাঁর এমন এক কাণ্ড সামনে এল, যা দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া। ধ্যানের সময় চোখ খোলা রেখেই প্রায় ১৫ মিনিট নিঃশ্বাস ধরে রাখার দাবি করেছেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শান্তভাবে ধ্যানের ভঙ্গিতে বসে রয়েছেন বিদ্যুৎ। চোখ রয়েছে খোলা, অথচ শরীর…

Read More

‘বিয়ের তারিখ ভুললে জুতো-চপ্পল উড়বে!’ KBC-তে স্বামীদের ভয় দেখালেন অমিতাভ, ফাঁস করলেন জয়ার রাগের রহস্য

অমিতাভ বচ্চনের রসিকতার জবাব নেই! ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এবার সরাসরি বিবাহিত পুরুষদের সতর্ক করলেন বিগ বি। তাঁর পরামর্শ শুনে হেসে গড়াগড়ি দর্শকরা। জয়া বচ্চনের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময়ের দাম্পত্য অমিতাভের। সেই দীর্ঘ অভিজ্ঞতা থেকেই যেন স্বামীদের ‘গুরুত্বপূর্ণ শিক্ষা’ দিলেন তিনি। বিগ বি-র সাফ কথা, জীবনের অনেক গুরুত্বপূর্ণ তারিখ ভুলে গেলেও বিয়ের তারিখ ভুললে…

Read More

ভাইজানের ‘একটুকরো হিন্দুস্থান’ ফের চর্চায়

বলিউডের ‘ভাইজান’ সলমন খানের পরিবারে বরাবরই দেখা যায় সর্বধর্ম সমন্বয়ের ছবি। খান পরিবারের বাড়িতে যেমন সাড়ম্বরে ইদ পালিত হয়, তেমনই ধুমধাম করে হয় গণেশ আরাধনা। এবার রাখি উৎসবেও সেই সম্প্রীতির বার্তাই যেন আরও একবার সামনে আনলেন সলমন। শুক্রবার গভীর রাতে প্রকাশ্যে আসে সলমন খানের রাখি উদযাপনের একটি ভিডিও। সেখানে দেখা যায়, বোন অর্পিতা খান শর্মা…

Read More

মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ ঘিরে বিতর্ক, ‘টেলিপ্রম্পটারহীন’ বলে খোঁচা কংগ্রেসের

লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ শেষ হতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রায় ৭৫ মিনিটের বক্তব্যে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তি, তরুণ প্রজন্ম ও উন্নয়নের নানা দিক তুলে ধরলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েকটি মুহূর্ত নিয়েই সরব বিরোধীরা। ভাষণের মাঝপথে কয়েকবার থামতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। বিশেষ করে জৈবঅর্থনীতি নিয়ে তথ্য দেওয়ার সময় আচমকাই কয়েক সেকেন্ডের বিরতি নেন তিনি। পরে…

Read More

অপারেশন থিয়েটারেই গান! অস্ত্রোপচারের মাঝেও রফির ‘সুহানি রাত ঢল চুকি’ গেয়ে চমকে দিলেন সোনু নিগম

অপারেশন থিয়েটারে সাধারণত শোনা যায় চিকিৎসকদের ব্যস্ত কথাবার্তা, যন্ত্রপাতির শব্দ। কিন্তু সেই জায়গাতেই যদি অস্ত্রোপচারের মাঝখানে ভেসে আসে মোহাম্মদ রফির কালজয়ী গান! এমনই অবাক করা কাণ্ড ঘটালেন সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালীন অপারেশন থিয়েটার থেকেই গান গেয়ে সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জনপ্রিয় এই গায়ক। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসক ডক্টর নীলেশ…

Read More

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, গর্ভাবস্থার ‘স্ট্রাগল’ নিয়ে মজার পোস্ট অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের মাতৃত্বের পথে। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি খুব একটা শেয়ার না করলেও, গর্ভাবস্থার নানা মজার অভিজ্ঞতা নিয়ে পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অভিনেত্রী। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মজার ভিডিও শেয়ার করেন দীপিকা। ভিডিওতে দেখা যায়, এক গর্ভবতী মহিলা কোলে তাঁর ছোট…

Read More

হাবড়ায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একই থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার অমিত ভদ্রকে। অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে বারাসাত আদালতে পেশ করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী মহিলা বিবাহিত। তাঁর দাবি, প্রায় দেড় বছর আগে রাতে ডিউটির সময় পোশাক…

Read More

মোদির ভাইরাল ভিডিও উধাও! ক্ষমা চাইল মেটা, শীর্ষ কর্তাদের তলব কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বহুল আলোচিত ভিডিও হঠাৎ উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ফের ফিরিয়ে আনলেও, এই ঘটনাকে ঘিরে মেটার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ঘটনার ব্যাখ্যা চাইতে মেটার শীর্ষ আধিকারিকদের তলব করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশবাসীর…

Read More