বিহারের জয়ের হাওয়ায় বাংলায় মোদির আক্রমণ, ‘জঙ্গলরাজ এবার তৃণমূলের’

Spread the love

আবারও জঙ্গলরাজের বিরুদ্ধে ভোটবাক্সে ঝড় তুলেছে বিহার—এই সুরেই বাংলায় রাজনৈতিক বার্তা ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি বলেন, মা গঙ্গা বিহারের উপর দিয়ে বয়ে গিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছেছে, আর সেই প্রবাহের মতোই বিহারের বিপুল জয় বাংলায় বিজেপির জয়ের রাস্তা খুলে দিয়েছে।

প্রধানমন্ত্রীর কথায়, বাংলার ভাই-বোনদের তিনি কথার দিচ্ছেন—বিজেপি তাদের সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে ‘জঙ্গলরাজ’ উপড়ে ফেলবে। তৃণমূলের ‘অভিশাপ’ থেকে রাজ্যকে মুক্ত করবে বিজেপি। তাঁর দাবি, বাংলার পুনরুত্থান হলে আবারও ভারত সেরা হয়ে উঠবে এই রাজ্য।

বিহারের ফল ঘোষণা হওয়ার পরই মোদির এই মন্তব্য বাংলার রাজনৈতিক অন্দরে আলোড়ন বাড়িয়েছে। রাজ্য রাজনীতিতে নতুন করে মেরুকরণের ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *