বিহার ভোটে ব্যস্ত মোদি, মালয়েশিয়ার আসিয়ান সম্মেলনে যাবেন না প্রধানমন্ত্রী

Spread the love

মালয়েশিয়ায় হতে চলা আসিয়ান সম্মেলনে এবার থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ থেকে ২৮ অক্টোবর নির্ধারিত এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সূত্রের খবর, ছটপুজো ও বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকায় মালয়েশিয়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। যদিও তিনি ভারচুয়ালি যোগ দিতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন ভারত, আমেরিকা, চিন, জাপান ও রাশিয়ার প্রতিনিধিরা। ফলে মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মোদির অনুপস্থিতিতে সেই সম্ভাবনা আর থাকছে না।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশ মিলে গঠিত আসিয়ান (ASEAN) ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যসঙ্গী হলেও, ভারত সদস্য নয়। কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে ভারত-আমেরিকা সম্পর্কের ওঠানামার পরিপ্রেক্ষিতে এই বৈঠকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারত।

কিন্তু সামনে বিহার ভোট, তাই ছটপুজোকে গুরুত্ব দিয়ে ঘরোয়া রাজনীতিকেই প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ফলে আন্তর্জাতিক মঞ্চে আপাতত দূর থেকেই উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *