ইনভেস্টর জট মেটাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহামেডান সমর্থকরা

Spread the love

মহামেডান স্পোর্টিং ক্লাবের আর্থিক অচলাবস্থা কাটাতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন সাদা-কালো সমর্থকরা। দিন দুই আগেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন তাঁরা। রবিবার সকালে সমর্থকদের সম্মিলিত জোটের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মনোযোগ দিয়ে ক্লাবের বর্তমান সমস্যার কথা শোনেন এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। সমর্থকদের দাবি, যেভাবেই হোক বিনিয়োগ সংক্রান্ত জটিলতা মিটিয়ে ফুটবলারদের বেতনসহ ক্লাবের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক করা হোক।

বেশ কয়েক মাস ধরে মহামেডান শিবিরে চলছে তুমুল ডামাডোল। শেয়ার হস্তান্তর আটকে থাকায় ইনভেস্টর শ্রাচী বিনিয়োগ বন্ধ রেখেছে। অপর ইনভেস্টর বাঙ্কারহিলও একই পথে হেঁটেছে। এর ফলে দীর্ঘদিন ধরে ফুটবলারদের বেতন বন্ধ রয়েছে এবং তারা অনুশীলন বয়কট করেছেন। চলতি মরশুমে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ—দুই টুর্নামেন্টেই করুণ পারফরম্যান্স করেছে দল।

সমর্থকদের অভিযোগ, ইনভেস্টর এবং ক্লাব কর্তাদের টানাপোড়েনে শুধু ফুটবলারদেরই নয়, ক্লাবের মানহানিও হচ্ছে। অতীতে বহুবার রাস্তায় নেমে এই আচরণের প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মতোই এবার মহামেডানের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমাধান আসবে, এমনটাই আশা সাদা-কালো ভক্তদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *