নিজস্ব সংবাদদাতা:
লোকাল ট্রেন। তাতে লেডিস কম্পার্টমেন্ট নেই? কোনও কামরাতেই লেখা নেই LADIES! তাহলে কি মুম্বাইয়ের লোকাল ট্রেন থেকে লেডিস কম্পার্টমেন্ট উঠে গেল? এ কেমন সিদ্ধান্ত রেলের? গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে কামরাগুলিতে লেডিস লেখা থাকত, সেখানে তা লেখা নেই। ভদ্র রয়েছে এক মহিলার ছবি। কে ইনি? তা জানতে রহস্যের শেষ নেই।
আসলে ইনি হলেন এমন এক মহিলা, যিনি তাঁর দেশের মহিলা দলকে প্রথম ক্রিকেট বিশ্বকাপ এনে দিয়েছেন। ইতিহাস গড়েছেন। যিনি বাইশ গজে গর্জে উঠছেন। মেয়ে পাঞ্জাবের। কিন্তু মুম্বাইয়ের মনে তাঁর অনেকটা জায়গা কেনা। তিনি হ্যারি। হরমনপ্রীত কউর। যাঁর নেতৃত্বে ভারতীয় মহিলা দল প্রথম বিশ্বজয় করেছে। যিনি মুম্বই ইন্ডিয়ানসের হয়ে উইমেন্স প্রিমিয়ার লিগ খেলেন। সেখানেও কাপ এনেছেন। এই বিশ্বজয়ীর জন্য এক অভিনব উদ্যোগ। মুম্বইয়ের মহিলা কামরায় LADIES না লিখে, হরমনের ছবি আঁকা। যেখানে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ওই বলে না, ছবি কথা বলে…


