আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুস্কৃতী

Spread the love

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল একজনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সামিম সেখ। বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মন্ডল পুর ফকিরপাড়া গ্রামে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে কান্দি থানার গোকর্ণ রামপাড়া মাঠ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সামিম সেখ কে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতকে সোমবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কি কারণে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *