হঠাৎ অসুস্থ নচিকেতা, হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক

Spread the love

জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি অনুভব করেন তিনি। পরিবার দ্রুত তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা করে চিকিৎসকেরা হৃদযন্ত্রে সমস্যা ধরতে পারেন। পরে তাঁর বুকে দু’টি স্টেন্ট বসানো হয়। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

শীতের মরশুমে একের পর এক অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন নচিকেতা। টানা কাজের চাপের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বলে অনুমান চিকিৎসকদের। কয়েক মাস আগেই দুর্গাপুজোর অনুষ্ঠানে তাঁর শারীরিক অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে শিল্পীর অসুস্থতার খবরে চিন্তিত তাঁর অনুরাগীরা। সকলেই দ্রুত সুস্থতা কামনা করছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *