রানাঘাটে ভেজাল মশলা?

Spread the love

এই খবরটি একটি অন্য পোর্টালের প্রতিবেদন থেকে নেওয়া, এর সত্যতা যাচাই করেনি INDINEWS24

রানাঘাটের এক ভেজাল মসলা তৈরির কারখানায় শুক্রবার হানা দেন বেশ কিছু পুলিশ আধিকারিক। খদ্দের সেজে তারা গিয়েছিলেন।
কারখানায় গিয়ে পুলিশ আধিকারিকদের চক্ষু চরক গাছ। ধানের তুষ তার সঙ্গে রং এবং রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে জিরেগুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো। ফাঁদ পেতে বসেছিলেন কয়েকজন ভেজাল মসলার। পুলিশ আধিকারিকরা সেই ব্যবসা বানচাল করে মালিক দীপঙ্কর হালদারকে গ্রেফতার করেছে। ভেজাল মসলার এই কারখানাগুলো গড়ে উঠেছিল রানাঘাটের ধানতলা থানায় এলাকায়। হানা দিয়ে প্রচুর মসলা তারা বাজেয়াপ্ত করেছেন।
রানাঘাটের ধানতলা থানার আড়ংঘাটা সংলগ্ন বাবুপপাড়ায় একটি গলির ভেতর ভেজাল মশলা তৈরি হচ্ছে বলে পুলিশ খবর পেয়েছিল বেশ কিছুদিন আগে। তাই মালিকের গতিবিধির ওপর বেশ নজর রাখা হচ্ছিল। অবশেষে শুক্রবার ওই কারখানায় হানা দিয়ে মসলাসহ মালিক কে গ্রেফতার করে পুলিশ। খাবারে ভেজাল দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *