১৬ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী ও ১জন ভারতীয় দালালকে গ্রেফতার করলো নদীয়ার ধানতলা থানার পুলিশ

Spread the love

গতকাল সন্ধ্যায় নদীয়ার ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৬ জন বাংলাদেশী এবং একজন ভারতীয় দালালকে ধানতলা থানার নিরালাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। ধৃত ১৬জন বাংলাদেশের নাম, শাহজাহান শেখ, শেখ শুকুর, কুলসুম শেখ, আফরোজা বিবি,মোমিন শেখ, রুকসোনা সেখ, ফিরোজ মোল্লা, শাহিনুর মোল্লা, আল মামুন মোল্লা, রুপা মোল্লা, বাহারুন্নিসা সেখ, সকিনা ফকির, হাওয়া ফকির, আমিনুল শেখ, হাসনেরিয়া শেখ, এবং পারভিন শেখ। ধৃতরা বাংলাদেশের যশোর, নড়াইল, জেলার বাসিন্দা। এদের মধ্যে সাতজন নাবালক শিশুও রয়েছে। *অপরদিকে ধৃত ভারতীয় দালালের নাম রাম উদাগার কামাত। বাড়ি বিহারের মধুবনী জেলার খুতানোয়া এলাকায়।* পুলিশ সূত্রে খবর ধৃতরা উত্তর ২৪ পরগনা জেলা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের পশ্চিম অংশে চলে যায় বেশ কয়েক মাস আগে।এরপর তারা দত্তফুলিয়া এলাকায় চলে আসে। গতকাল তারা অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে তখনই ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ধৃতদের আজ রানাঘাট আদালতে পাঠানো হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *