দুর্নীতির অভিযোগের স্ফুলিং। তাতে ঘি ঢালল সোশ্যাল মিডিয়া ব্যান। পড়ল সরকার। ভেঙে গেল নেপাল। সেনার হাতে আপাতত কন্ট্রোল। নানা মহলে চর্চা চলছে, এই আন্দোলন বিক্ষোভ তো সরকার বদলের মায়াজাল। আসল উদ্দেশ্য তো নেপালকে ফের হিন্দু রাষ্ট্র করা। GENZ দের পছন্দ সুশীলা কারকি।
সুশীলা কারকি। নেপার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। লেখক। ১৯৫২ সালে নেপালে জন্ম। শুরুতে চিকেন শিক্ষিকা। তারপরে আইনজীবী। ২০১৬ সালে নেপালের প্রধান বিচারপতি হন। সুশীলাই নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তাঁর রায়ে নেপালের কোনও মন্ত্রী (জয়প্রকাশ গুপ্ত) দুর্নীতির দায়ে প্রথম জেলে গিয়েছিলেন। কিন্তু এই সমস্ত প্রস্তাবের থেকেও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, সুশীলার সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। বলা ভালো হিন্দুত্বের সম্পর্ক রয়েছে। উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে হিন্দু বিশ্ববিদ্যালয়। এখান থেকেই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সুশীলা। এরপরেই অনেকে মনে করছেন, ফের হিন্দু রাষ্ট্র করার পথেই এগোচ্ছে না তো নেপাল? হয়তো এবার খাতায় কলমে নয়, কিন্তু সেই রাজতন্ত্রকে ফিরিয়ে ফের হিন্দু রাষ্ট্রের পথে নেপাল।
1


