নয়া জিএসটি কাঠামো কার্যকর, মোদিকে নিশানা খাড়গের

Spread the love

২২ সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দেশে কার্যকর হচ্ছে নয়া জিএসটি কাঠামো। শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার সকালেই এক্স হ্যান্ডেলে তোপ দাগেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, “এত বছর ধরে ‘গব্বর সিং ট্যাক্স’-এর নামে বিরাট ক্ষত তৈরি করেছে কেন্দ্র। এখন সাধারণ ব্যান্ডেড দিয়ে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে সরকার।”

খাড়গে লেখেন, “৯০০ ইঁদুর খেয়ে বিড়াল এবার হজে যাচ্ছে। মোদিজি, কংগ্রেসের সরল জিএসটি কাঠামোকে বদলে আপনার সরকার ৯টি স্ল্যাব তৈরি করে তোলাবাজির ‘গব্বর সিং ট্যাক্স’ চাপিয়ে দিয়েছিল। গত আট বছরে এর মাধ্যমে ৫৫ লক্ষ কোটি টাকা আদায় হয়েছে। আজ আপনি ২.৫ লক্ষ কোটি টাকার ‘সঞ্চয় উৎসব’-এর কথা বলছেন। দেশের মানুষ ভুলবে না—চাল, ডাল, শস্য, বই, পেন্সিল, চিকিৎসা সামগ্রী থেকে কৃষকদের ট্রাক্টর—সবকিছুর উপর আপনার সরকার জিএসটি আদায় করেছে। ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে।”

একই সঙ্গে জিএসটি বাবদ সরকারের আয়ের বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *