অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। ঘুমের মধ্যেই চিরনিদ্রায় পাড়ি দিলেন তাঁর মা। বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্দ গ্রামের পৈতৃক বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন পঙ্কজের মা।
মায়ের প্রয়াণের খবর পেয়ে মুম্বই থেকে তড়িঘড়ি গ্রামে ছুটে গিয়েছেন অভিনেতা। পরিবারের পাশে থেকে শেষ বিদায় জানিয়েছেন তিনি।
নিজের জীবনের প্রতিটি সাফল্যের পিছনে মায়ের অবদান বারবার উল্লেখ করেছেন পঙ্কজ। তাঁর জীবনের এই অপূরণীয় ক্ষতি আজ ভক্তদেরও আবেগাপ্লুত করে তুলেছে।


