কারচুপির অভিনবত্ব

Spread the love

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। অভিনব কায়দায় পুকুর ভরাটের অভিযোগ। প্রায় ১ বিঘা জলাশয়ের দুই প্রান্তে ভিন্ন মালিকের বিরুদ্ধে একই অভিযোগ। রান্না হওয়া কয়লার ছাই ও রাবিশ দিয়ে পুকুর ভারাটের অভিযোগ উঠল বারুইপুরের ১৭ নম্বর ওয়ার্ডে। বারুইপুর রেল ওভারব্রিজে ওঠার মুখে ডানদিকে একটি ধাবার বিরুদ্ধে অভিযোগ উঠল। রান্নার শেষে পোড়া কয়লা ছাই দিয়ে পুকুর ভরাটের চেষ্টার।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধাবার মালিক পতাউদ্দিন লস্কর। তার দাবি, রাতে রান্নার পর কয়লার ছাই নির্দিষ্ট জায়গায় ফেলা সম্ভব হয় না। তাই পুকুর পাড়ে সেই ছাই রাখা হয় ও প্রতি সপ্তাহে তা আবার পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি ওই জলাশয়ের অপর প্রান্তে প্রায় একই কায়দায় ছাই ও রাবিশ দিয়ে পুকুর ভারাটের অভিযোগ উঠল পচা সিপাই নামে আরও এক ব্যক্তির বিরুদ্ধে।

পুর এলাকায় ছাই দিয়ে পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন বারুইপুর পুরসভার উপপুরপ্রধান গৌতম দাস।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *