বিদ্যুৎ বিভ্রাটে রাঙ্গাইপুরে বিক্ষোভ

Spread the love

হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে অস্বাভাবিক বিদ্যুৎ বিভ্রাট। স্থানীয়দের অভিযোগ, কোনও যান্ত্রিক ত্রুটি বা ঝড়ঝাপটা না থাকা সত্ত্বেও প্রায়ই সন্ধ্যা নামলেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

গরমের সময় সমস্যাটি আরও তীব্র আকার নিচ্ছে। সন্ধ্যার পর গোটা গ্রাম অন্ধকারে ডুবে যাওয়ায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্কুল ও কলেজ পড়ুয়ারা।

এই পরিস্থিতির প্রতিবাদে শনিবার বিকেলে রাঙ্গাইপুরের বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে দূরপাল্লার বাস সহ ছোট-বড় যানবাহন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পর অবরোধ ওঠে। তবে গ্রামবাসীদের দাবি, বিদ্যুৎ দপ্তর স্থায়ী সমাধান না করলে আন্দোলন অব্যাহত থাকবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *