দার্জিলিংয়ের জনপ্রিয় গায়ক ও ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত প্রশান্ত তামাং আর আমাদের মধ্যে নেই। রবিবার দিল্লির দ্বারকার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে তিনি মারা গেছেন। তাঁর অকাল প্রয়াণের খবরে গোটা পাহাড় শোকস্তব্ধ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “দার্জিলিংয়ের ছেলে এবং কলকাতা পুলিশের সঙ্গে তাঁর সম্পর্ক আমাদের কাছে বিশেষ করে তুলেছিল। তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।”



