Death: ইসলামপুরে প্রসূতি মৃত্যু!

Spread the love

উত্তর দিনাজপুরের ইসলামপুরে প্রসূতি মৃত্যু। হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলল পরিবার। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের অভিযোগ, চোপড়ার বাসিন্দা প্রসূতি বছর ২৫ এর মহিলাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সিজারের পর শারীরিক অবস্থার অবনতি হলে শিলিগুড়ির হাসপাতালে রেফার করা হয়। এরপরই প্রসূতি মৃত্যু হয় বলে দাবি। গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি শাসক নেতার।যেদিকেই তাকানো যায় দেখা যায়, ব্যাঙের ছাতার মতো দিকে দিকে গজিয়ে উঠছে নার্সিংহোম। এগুলোর মধ্যে বহু নার্সিংহোম শুধুমাত্র ব্যবসার খাতিরে তৈরি করা হয়েছে। যে নার্সিংহোমে গেলে রোগীর প্রাণ সংশয় অনিবার্য। এর আগেও এমন বহু নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যেখানে চিকিৎসার অভাবে রোগী মৃত্যু হয়েছে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কড়া, বাস্তব ছবিটা বোধ হয় আলাদা


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *