ROYAL CHALLENGERS BANGALORE: ঝড় উঠল মাঠে! গুজরাটকে ওড়াল ব্যাঙ্গালোর… দিল্লিতে রাধে রাধে!

Spread the love

 

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে রাধে রাধে। রাধার ব্যাটে শেষ রক্ষা ব্যাঙ্গালোরের ডুবতে থাকা জাহাজের। গুজরাটের বোলিং দাপটে ডি ওয়াই পাটিলে টিকতে পারেনি আরসিবির ওপেনিং ব্যাটারা। ক্যাপ্টেন স্মৃতি প্যাভিলিয়ন ফেরেন ৫ রানে। তারপর নামেন রাধা যাদব। সব যেন উজাড় করে দিয়েছেন। ৪৭ রানে ৬৬ করেছেন রাধা। জীবনের প্রথম ৫০+ স্কোর। রাধা এবং রিচার RR জুটি উড়িয়েছে ধুলিস্যাৎ করেছে গেরুয়া বোলিং। রাধার ব্যাটে ৪৪ বলে ৬৬ রান, আর রিচা ২৮ বলে ৪৪। অবশেষে আরসিবির স্কোরবোর্ড গিয়ে দাঁড়ায় ১৮২।

চেজ করতে নেমে গুজরাটে বেথ মুনি এবং ফুলমণি ছাড়া কারও ব্যাট তেমন চলেনি। কারণ ধুলো উড়িয়েছেন আরসিবির বোলাররা। সুপার শ্রেয়াঙ্কা ৫ উইকেট নিয়েছেন মাত্র ২৩ রানে। ৪ ওভারে ৩ উইকেট লরেন বেলের। অরুন্ধতী এবং নাদেনের খাতায় দুই উইকেট। ১৫০ রানে অল আউট অ্যাশলির গুজরাট। পরপর তিনটি ম্যাচে বিরাট জয় স্মৃতির আরসিবির।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *