ইতিহাস গড়ল নেদারল্যান্ডস! দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন শেষে দেশটির প্রধানমন্ত্রী পদে বসছেন রব জেটেন। মাত্র ৩৭ বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তিনিই হচ্ছেন নেদারল্যান্ডসের প্রথম প্রকাশ্যে সমকামী প্রধানমন্ত্রী।
অতিরক্ষণশীল নেতা গ্রিট উইল্ডার্সকে পরাজিত করে নতুন দিগন্ত খুলে দিয়েছেন তিনি। উদারনৈতিক ভাবনা ও আধুনিক মূল্যবোধের প্রতীক হিসেবে জেটেনের নেতৃত্বে নতুন দিশা দেখছে ইউরোপের এই দেশ।


