হোয়াইট হাউসে রোনাল্ডোর সঙ্গে দেখা করল ব্যারন ট্রাম্প

Spread the love

বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার হাজির হলেন হোয়াইট হাউসের বিশেষ ডিনারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতেই ছিল এই আয়োজন। সেখানে রোনাল্ডোকে দেখে চমকে যান সবাই।

এই অনুষ্ঠানে রোনাল্ডোর সঙ্গে দেখা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পের। ব্যারন রোনাল্ডোর বড় ভক্ত—এ কথা নিজেই জানান ট্রাম্প। মজা করে তিনি বলেন, “ব্যারন অবশেষে রোনাল্ডোর সঙ্গে দেখা পেল। আশা করি এবার সে বাবাকেও একটু বেশি সম্মান করবে।”

ইস্ট রুমের সামনে রোনাল্ডো বসেছিলেন, কাছেই ছিলেন ট্রাম্প ও সৌদি যুবরাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাপল সিইও টিম কুক, টেসলার প্রধান এলন মাস্ক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছর যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ হবে বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *