আরএসএস প্রধানের মন্তব্য: ‘দেশ-সংস্কৃতিকে মানলে মুসলিম-খ্রিস্টানও হিন্দু’

Spread the love

হিন্দু পরিচয়কে ধর্মীয় সীমানায় সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আসামে আরএসএসের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা দেশকে ভালোবাসে, ভারতীয় সংস্কৃতি মেনে চলে এবং পূর্বপুরুষদের গৌরবে গর্ববোধ করে—তারাই হিন্দু।

তার বক্তব্যে তিনি স্পষ্ট করেন, মুসলিম বা খ্রিস্টানদের নিজেদের উপাসনা, রীতি-নীতি বা ঐতিহ্য বদলাতে হবে না। শুধু দেশপ্রেম, সাংস্কৃতিক মূল্যবোধ এবং ভারতের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা থাকলেই তারা ‘হিন্দু’ হিসেবে বিবেচিত হতে পারেন।

ভাগবত জানান, হিন্দুত্ব কোনও নির্দিষ্ট খাদ্যাভ্যাস বা উপাসনার ধরনে সীমাবদ্ধ নয়; এটি একটি অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক ধারণা, যেখানে আরও অনেক মানুষকে জায়গা দেওয়া সম্ভব। তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *