‘ঘুমন্ত রাজপুত্র’ প্রয়াত, ২০বছর কোমায় থাকার পর জীবনযুদ্ধ শেষ সৌদি প্রিন্স আলওয়ালিদের

Spread the love

দীর্ঘ ২০ বছর কোমায় থেকে শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়লেন সৌদি আরবের রাজপুত্র আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল। শনিবার (২০ জুলাই) রিয়াধে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩৬ বছর বয়সী এই ‘ঘুমন্ত রাজপুত্র’।

২০০৫ সালে লন্ডনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। তখনই কোমায় চলে যান আলওয়ালিদ। সেই থেকে আজ অবধি আধুনিক চিকিৎসা ও লাইফ সাপোর্টে ছিল তাঁর জীবন। সৌদি রাজপরিবার তাঁর চিকিৎসায় কোনও খামতি রাখেনি।

বছরের পর বছর ধরে রিয়াধের একটি হাসপাতালে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মাঝেমধ্যে খুব সামান্য হাত-পা নাড়ার মতো প্রতিক্রিয়ায় পরিবার আশা দেখলেও, কোনও দিন তিনি সম্পূর্ণ জ্ঞান ফেরেননি।

আজ রোববার (২১ জুলাই) রিয়াধে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। রাজপরিবার, শোকসন্তপ্ত পরিবার ও সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

সৌদি ও আরব বিশ্বে আলওয়ালিদ ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আশার প্রতীক। তাঁর পরিবার সবসময় বিশ্বাস করত, তিনি হয়তো একদিন আবার চোখ খুলবেন। কিন্তু সেই আশার শেষ হলো এক দীর্ঘ নীরব মৃত্যুর মাধ্যমে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *