ডাকাতির অভিযোগে গ্রেফতার

Spread the love

 

 

সাড়ে ৯ লক্ষ টাকা ডাকাতির অভিযোগে তিন দুষ্কৃতী কে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসের ১৭ তারিখ বাদুড়িয়া থানার যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের আটঘরা পেট্রোল পাম্পের সামনে গৌড়বঙ্গ রোডে দাঁড়িয়েছিলেন বাদুড়িয়া থানার আটুরিয়ার বাসিন্দা সঞ্জয় নাথ । সেই সময় একদল দুষ্কৃতী তার ওপর চড়াও হয়। তাকে মারধর দিয়ে তার কাছে থাকা সাড়ে ৯ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়। ঘটনার পর বাদুড়িয়া থানা পুলিশের দ্বারস্থ হয় সঞ্জয় নাথ নামক ওই ব্যবসায়ী। তার লিখিত অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ মিজানুর আলী, সুরজিৎ মন্ডল ও সুশান্ত রায়কে গ্রেফতার করেছে। ধৃত তিন দুষ্কৃতীকে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *