SMRITI MANDHANA: একাই ১০০!
নিজস্ব সংবাদদাতা: ১০০ হল না। শিয়র ছুঁয়েও খালি হাতে ফিরতে হল। অনেকেই বলছেন কিচ্ছু ভুল ছিল না গোটা ম্যাচে। শেষ বলের নিয়তিটা ছাড়া। প্রথমে ব্যাট করে ১৬৬ রান করে দিল্লি ক্যাপিটালস। চেজ করতে নেমে মাত্র ১ রানে ফেরত জন গ্রেস হ্যারিস। তারপর ব্যাট ধরেন স্মৃতি। ৬১ বলে দুর্ধর্ষ ৯৬ রান। সঙ্গ দেন জর্জিয়া ভল। ৪২ বলে ৫৪ রান। ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
শনিবার স্মৃতির ৯৬ রান, তাঁর উইমেন্স প্রিমিয়র লীগের সর্বোচ্চ রান। এই রান মিলিয়ে টি ২০ কেরিয়ারে ৯ হাজার রান পূর্ণ করলেন স্মৃতি। সঙ্গে আরসিবির খাতায় গেল আরেকটা জয়। পরপর ৪টে জয়। ৮ রান।

লক্ষ্য ১৬৬ আর গ্রেস হ্যারিসের উইকেট যখন পড়ে যায় তখন ভাবতে হয়। তবুও ছোট খাটো জিনিস কখনও কাজে আসে কখনও আসে না। বোলিং ক্যাপাসিটির প্রশংসাও করেন রয়্যাল ক্যাপ্টেন।


