এসএসকেএমে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি, পুলিশের সামনেই মারধরের অভিযোগ

Spread the love

চাঞ্চল্য এসএসকেএম হাসপাতালে। মোবাইল চুরির সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পুলিশের সামনেই।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে হাসপাতাল চত্বর থেকে রোগীর আত্মীয়দের মোবাইল ও টাকা হারিয়ে যাচ্ছিল। শনিবার এক যুবককে হাতে নাতে ধরা পড়েছে বলে দাবি করেন উপস্থিত কয়েকজন আত্মীয়। এরপরই ক্ষোভ উগরে দেন তাঁরা। শুরু হয় বেধড়ক মারধর।

অভিযোগ, কর্তব্যরত পুলিশের সামনেই ওই যুবককে পেটানো হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ভবানীপুর থানায় নিয়ে যায়। বর্তমানে শুরু হয়েছে ঘটনার তদন্ত। পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *