চন্দননগর থানায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় নতুন করে অভিযোগ দায়ের করেন শনিবার বিকেলে। এর সাথে ইভটিজিং ই হয়েছিল এবং সেই কারণেই গাড়ি দুর্ঘটনায় মেয়ে সুতন্দ্রার মৃত্যু হয়েছে বলে দাবি মায়ের।
দুর্ঘটনার দিন সুতন্দ্রার সঙ্গীরা এবং গাড়ির চালক দাবি করেছিল যে, ইভটিজিং হয়েছিল এবং তাদের গাড়িতে ধাক্কা মেরে তাদের গাড়িকে ধাওয়া করাও হয়েছিল। সার্ভিস রোডে পৌঁছলে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
কিন্তু ইভটিজিং এর কোন ঘটনাই সুতন্দ্রার গাড়ির চালকের চোখে পড়েনি। এমনটাই দাবি করেছেন শুক্রবার সুতন্দ্রার গাড়ির চালক। বরং সুতন্দ্রা নিজেই বলেছিল সাদা গাড়িটিকে ধাওয়া করতে।
একদিকে গাড়ির চালকের বয়ান পরিবর্তন এবং অন্যদিকে মায়ের সন্দেহ দানা বাঁধায় নতুন করে অভিযোগ দায়ের হয়েছে শনিবার চন্দননগর থানায়।
অভিযোগে তিনি লিখেছেন, তার মেয়ের মৃত্যুর কারণ ইভটিজিং, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। দুটি গাড়িতে যারা ছিল তারা সবাই সুতন্দ্রার মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করেছে তার মা তনুশ্রী চট্টোপাধ্যায়।


