বেকার-বিরোধী বাজেট, বিজেপি সরকার গড়ে বাজেট পেশ করবে ২০২৬ সালে, আত্মবিশ্বাসী হয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি বিরোধী দলনেতার

Spread the love

বাজেট পেশের পর ওয়াক আউট বিরোধীদের। ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫টি পূর্ণাঙ্গ বাজেট। ২০২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে ভারতীয় জনতা পার্টির সরকার। প্রত্যেক ঘরে একটি করে চাকরির প্রতিশ্রুতি রাজ্যের বিরোধী দলনেতার।

রাজ্য সরকার দেউলিয়া তা বাজেটের ছত্রে ছত্রে প্রমাণিত। ঘাটাল মাস্টার প্ল্যানের ১ ডেসিমেল জমি অধিগ্রহণ করা হয়নি। ফলে বরাদ্দ শুধু খাতায়-কলমে থাকবে। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। এই টাকায় উন্নয়ন হয় না। শিক্ষা এবং শিল্পে কোন বরাদ্দ নেই। মতুয়াদের জন্য কোন বরাদ্দ উল্লেখ করা হয়নি। এই বাজেট বেকার বিরোধী বাজেট, কর্মসংস্থানের কোন উল্লেখ নেই।
স্মৃতি ইরানি মন্ত্রী থাকাকালীন রাজ্যকে ২০০ কোটি টাকা, মাথা পিছু ১০ হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্যকে দিয়েছিল। সেই টাকা ব্যাংকে রেখে সুদ খেয়েছে রাজ্য। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাটায় সুপারিশ নেই। আরজিকর কাণ্ড দেখেও নারী নিরাপত্তা নিয়ে কোনও উল্লেখ নেই রাজ্য বাজেটে। সরকারি কর্মচারিদের DA বাড়ানো হয়েছে মাত্র ৪%


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *