উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা — ছাব্বিশের আগে মোদির সফরে বাড়ছে উত্তাপ
তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গে নিজেদের শক্তি পুনরায় যাচাই করতে মাঠে নামছে বিজেপি। এই প্রেক্ষিতেই আসন্ন ২৯ মে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিশ্চিত করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক অপারেশন ‘সিঁদুর’-এর সাফল্যের…


