নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই প্রার্থী শুভেন্দু? জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

রাজ্যে বিধানসভা ভোটের আবহে রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রার্থী হতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি তাঁকে দুই কেন্দ্রেই লড়াই করার নির্দেশ দিয়েছে। সবকিছু ঠিক থাকলে শনিবারই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে শুভেন্দুর দাদা দিব্যেন্দু অধিকারীকেও উত্তর…

Read More

ভোট ঘোষণার আগেই নবান্নের বড় পদক্ষেপ, ২৭ জায়গায় আইসি–সিআই বদল পুলিশে

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে বড়সড় রদবদল করা হল পুলিশ প্রশাসনে। রবিবার বিকেল চারটের সময় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করবে। তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় মোট ২৭টি জায়গায় আইসি ও সিআই স্তরের পুলিশকর্তাদের বদলি করা হয়েছে। নবান্নের তরফে ইতিমধ্যেই এই নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের নির্ঘণ্ট…

Read More

ব্রিগেডের মঞ্চে মোদীর খুনসুটি! দিলীপ ঘোষকে বললেন—‘বিয়ের মিষ্টি খাওয়ালে না কেন?’

ব্রিগেডের মঞ্চে রাজনৈতিক ভাষণ, স্লোগান আর কড়া আক্রমণের মাঝেই হঠাৎ এক মিষ্টি মুহূর্ত। আর সেই মিষ্টির কেন্দ্রেই এবার বিজেপির দুই নেতা—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভায় বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপচারিতার মাঝেই দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই দিলীপ ঘোষের বাহু ধরে কিছু বলছেন। দুজনের সেই সংক্ষিপ্ত কথোপকথন মুহূর্তের…

Read More

ভাষা দিবসে বিজেপিকে কটাক্ষ, ‘বাংলা দখল’ ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কথা বলার জন্য ভিন্‌রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে তিনি বলেন, গায়ের জোরে মন জয় করা যায় না, আগে বাংলা শুনতে ও বুঝতে শিখতে হবে। তাঁর দাবি, কিছু রাজনৈতিক শক্তি জোর করে পশ্চিমবঙ্গকে দখল করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ তা মেনে…

Read More

রানিচক সমবায় ভোটে তৃণমূলের দাপট, নন্দীগ্রামে শক্তি বাড়াল শাসক শিবির

নন্দীগ্রামে ফের সমবায় নির্বাচনে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। রবিবার নন্দীগ্রাম–২ নম্বর ব্লকের রানিচক সমবায় সমিতির নির্বাচনে মোট ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয় পেয়েছে শাসকদল। বিজেপি পেয়েছে ১৮টি আসন। ভোটের ফল প্রকাশের পরই এলাকায় শুরু হয় তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। সবুজ আবিরে জয় উদযাপন করতে দেখা যায় নেতা-কর্মীদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে…

Read More

কয়লা পাচার বিতর্কে সরাসরি অমিত শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়, হাজরা সভা থেকে বিস্ফোরক অভিযোগ

কয়লা ও গরু পাচারকে ঘিরে রাজনৈতিক তরজা নতুন নয়। তবে শুক্রবার সেই বিতর্ক আরও তীব্র হল। কেন্দ্রের শাসকদল বারবার কয়লা ও গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে। এর পালটা জবাবে তৃণমূলের প্রশ্ন, যদি সীমান্ত পেরিয়ে পাচার হয়ে থাকে, তবে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা কী? তৃণমূলের…

Read More

কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল

কন্যাশ্রী দিবসের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, সবুজ সাথী প্রকল্পের আওতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সক্রিয় হয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রের খবর, আগস্টের শেষ সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইকেল বিতরণ শুরু হয়ে…

Read More