রানিচক সমবায় ভোটে তৃণমূলের দাপট, নন্দীগ্রামে শক্তি বাড়াল শাসক শিবির

Spread the love

নন্দীগ্রামে ফের সমবায় নির্বাচনে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। রবিবার নন্দীগ্রাম–২ নম্বর ব্লকের রানিচক সমবায় সমিতির নির্বাচনে মোট ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয় পেয়েছে শাসকদল। বিজেপি পেয়েছে ১৮টি আসন।

ভোটের ফল প্রকাশের পরই এলাকায় শুরু হয় তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। সবুজ আবিরে জয় উদযাপন করতে দেখা যায় নেতা-কর্মীদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি নন্দীগ্রামে এই জয় তৃণমূলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

শাসক শিবিরের দাবি, সংগঠন ও স্থানীয় উন্নয়নের প্রতিফলনই এই ফলাফল। অন্যদিকে বিজেপির কাছে এই ফল নিঃসন্দেহে চিন্তার কারণ। নন্দীগ্রামের রাজনৈতিক ময়দানে এই সমবায় নির্বাচনের ফল যে আগামী দিনের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, তা স্পষ্ট।

উচ্চ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *