মা হতে চলেছেন করিশ্মা তন্না, প্রথম সন্তানের অপেক্ষায় অভিনেত্রী
বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তন্না মা হতে চলেছেন। স্বামী বরুণ বঙ্গেরার সঙ্গে তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবর ভাগ করে নেন অভিনেত্রী। পোস্টে দেখা যায় ছোট্ট বেবি শু এবং ‘মম’ ও ‘ড্যাড’ লেখা ক্যাপ, যার মাধ্যমে তাঁদের জীবনে নতুন সদস্য আসার ইঙ্গিত দেন করিশ্মা।…


