বিজয় মালিয়া ও নীরব মোদির প্রত্যর্পণ নিয়ে জোর আলোচনা

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে ভারতের পক্ষ থেকে বিজয় মালিয়া ও নীরব মোদিকে ফেরানোর ব্যাপারে নানা চেষ্টা। সম্প্রতি দিল্লির তিহার জেলে ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS) এর প্রতিনিধি দল পরিদর্শন করেন। এরপর থেকেই জল্পনা তুঙ্গে উঠে, এবার ভারতের হাতে আসতে পারে এই হাইপ্রোফাইল পাচারীরা। প্রতিবেদনে বলা হয়েছে, তিহার পরিদর্শনকারীরা সন্তুষ্ট। প্রয়োজন হলে আলাদা ‘এনক্লেভ’ তৈরি করে…

Read More

কৃষ্ণনগরের মানিকপাড়ায় চাঞ্চল্য,বাড়ি ঢুকে যুবতীকে এলোপাথাড়ি গুলি

বাড়ি ঢুকে যুবতীকে এলোপাথাড়ি গুলি, মৃত ইশিতা মল্লিক ভর দুপুরে ভয়াবহ ঘটনা। কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় সোমবার দুপুরে দোতলায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল এক যুবক। গুলিতে মৃত্যু হল স্থানীয় বাসিন্দা ইশিতা মল্লিক নামে এক যুবতীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই অভিযুক্ত যুবক বাড়ির ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইশিতা। হাসপাতালে নিয়ে যাওয়ার…

Read More

সাদা জামা-প্যান্ট, হাতে জরিমানার বই— হাওড়ায় ধরা পড়ল নকল টিকিট পরীক্ষক

হাওড়া স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন তিনি। হাতে জরিমানার বই, পরনে সাদা জামা-প্যান্ট, গলায় অফিসিয়াল ব্যাজ— একেবারে রেলের টিটির সাজ। যাত্রীদের কাছ থেকে জরিমানার টাকাও নিচ্ছিলেন। অথচ তিনি আসল টিটি নন, ভুয়ো! অবশেষে আরপিএফের নজরে পড়তেই ফাঁস হল প্রতারণার কাণ্ড। অভিযুক্ত অরিত দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল সুরক্ষা বাহিনী। তখনই…

Read More

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আটক ইডির

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে মুর্শিদাবাদের আন্দি গ্রামে তাঁর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। টানা প্রায় ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বিধায়ককে আটক করা হয়। পরে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আজই ব্যাঙ্কশাল আদালতের বিশেষ ইডি কোর্টে তোলা হবে তাঁকে। বছর দুই আগে একই মামলায়…

Read More

আর জি কর দুর্নীতি মামলা: তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ফের সিবিআই হানা

আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল সিবিআই। শনিবার বিকেলে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ও চিকিৎসক ডা. সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের বাড়ি এবং সংলগ্ন নার্সিংহোমে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারীরা। কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। তবে অভিযানের সময় বাড়িতে ছিলেন না বিধায়ক। সিবিআই সূত্রে খবর, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে রোগী কল্যাণ সমিতির…

Read More

নাগপুর থেকে কলকাতার পথে ইনসুলিন ইনজেকশন চুরি, কালোবাজারে ঢোকার আশঙ্কা

ডায়াবেটিস রোগীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠল ইনসুলিন ইনজেকশন চুরি। মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে বিপুল পরিমাণ ইনসুলিন ও সেমাগ্লুটাইড ইনজেকশন উধাও হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড আশঙ্কা করছে, চুরি হওয়া ওষুধ কালোবাজারের চক্রের হাতে পৌঁছতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইনসুলিন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের ইনজেকশন একটি নির্দিষ্ট তাপমাত্রায় না রাখলে তা কার্যক্ষমতা…

Read More

মধ্যমগ্রামে হাইস্কুলের সামনে বিস্ফোরণ, মৃত ১। ব্যাগে করে বোমা এনে বড়সড় ছক?

মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বিস্ফোরণের ঘটনা। রবিবার মধ্য রাতে এক ব্যক্তি বয়েজ স্কুলের সামনে বসেছিলেন তখনই বিস্ফোরণ হয় । আওয়াজ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বোম…

Read More

ঝোপে দেহ!

জাতীয় সড়কের পাশের ঝোপ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! পাঁশকুড়ায় খড়গপুর-হাওড়া জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। পাঁশকুড়ার জানাবাড় এলাকায় ঝোপের মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে।মৃতের শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।মৃতদেহ উদ্ধার করেছে পাঁশকুড়া থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

Read More

ব্রাউন সুগার উদ্ধার!

গোপন সূত্রের খবরের মাধ্যমে বড়সড় সাফল্য পেল মালদহের গাজোল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহজনক এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। জানাগিয়েছে, রাঙাভিটা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়‌। ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া যায় একটি টিফিন বক্স। সেই…

Read More

প্রিন্সেপ ঘাট স্টেশনে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

ভর সন্ধ্যায় প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিন থাকায় ওই সময় প্ল্যাটফর্মে ভিড় ছিল তুলনামূলক কম। তখনই কয়েকজন যাত্রী ও স্থানীয়রা রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখে খবর দেন রেল পুলিশকে।…

Read More