NARENDRA MODI: পশ্চিমবঙ্গ থেকে ‘মহাজঙ্গলরাজ’ হটানোর বার্তা মোদির

  *মহাজঙ্গলরাজ সরানোর বার্তা* মহাজঙ্গলরাজ যাওয়া আর বিজেপির সুশাসন আসা খুব দরকারি। তাই বিদ্যাসাগরের রাস্তায় হাঁটতে হবে। উনি নারীশক্তি ও যুবশক্তিকে পরিবর্তনের মাধ্যম করেছিলেন। তৃণমূলের রাজে মেয়েরা সুরক্ষিত নয়। শিক্ষা ব্যবস্থাও মাফিয়া আর ভ্রষ্টাচারীদের কব্জায়। তাই মা-বোনেদের আরজি করছি, আপনাদের ছেলেমেয়েদের আসল শিক্ষা আর ভালো চাকরি পাবে না। যতক্ষণ তৃণমূল ক্ষমতায় থাকবে। তাই আপনাদের আসন্ন…

Read More

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, পুলিশ ফাঁড়িতে অবস্থান

শনিবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ-লাঠি নিয়ে শুভেন্দুর গাড়ির উপর চড়াও হয়েছেন। হামলার পর শুভেন্দু তার গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা ফাঁড়িতে ঢুকে ফাঁড়ি ইনচার্জের অফিসের সামনে মেঝেতে বসে অবস্থান নেন। তিনি দাবি করেছেন, যতক্ষণ না দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছেন, ততক্ষণ তিনি উঠবেন না। অন্যদিকে,…

Read More

তল্লাশি ঘিরে রাজনৈতিক লড়াই, হাই কোর্টে তৃণমূল

কয়লা পাচার মামলার সূত্রে ইডি তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা। সেই অভিযানকে বেআইনি দাবি করে এবার কলকাতা হাই কোর্টে গেল তৃণমূল কংগ্রেস। আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির বিরোধিতায় শাসকদলের তরফে মামলা করা হয়েছে। সূত্রের খবর, মামলার অনুমতি মিলেছে। শুক্রবার শুনানি হতে পারে। তৃণমূলের বক্তব্য, আইপ্যাক তাদের পরামর্শদাতা সংস্থা। ছাব্বিশের বিধানসভা…

Read More

হিন্দু পরিচয়ের কারণেই কি প্রার্থী তালিকা থেকে বাদ? হুমায়ুন কবীরের দলের বিরুদ্ধে নিশা চট্টোপাধ্যায়ের অভিযোগ

নতুন রাজনৈতিক দল ঘোষণার উচ্ছ্বাস কাটতে না কাটতেই বিতর্কে জড়াল হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি। প্রার্থী তালিকা প্রকাশের এক দিনের মধ্যেই বালিগঞ্জ কেন্দ্রের ঘোষিত প্রার্থী নিশা চট্টোপাধ্যায়ের নাম প্রত্যাহার করে নেওয়া হয়। দলের ব্যাখ্যা ছিল সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও। তবে নিশা সেই দাবি সরাসরি খারিজ করে জানালেন, ভিডিও নয়, নিজের হিন্দু পরিচয়ের কারণেই…

Read More

মমতার হেলিকপ্টার বিভ্রাটে ফের রাজনৈতিক ঝড়, অভিযোগের নিশানায় বিজেপি

আগামী বছরের বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে এসআইআর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। ঠিক এই সময় বনগাঁ সফরে যাওয়ার পথে ফের হেলিকপ্টার-সংক্রান্ত বিভ্রাটে পড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্সিওরেন্স সংক্রান্ত হঠাৎ জটিলতা তৈরি হওয়ায় তিনি সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। অভিযোগের নিশানায় বিজেপি। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কের সভামঞ্চে উঠে মমতা বলেন, তাঁর পৌঁছতে দেরি হয়েছে এবং…

Read More