বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হলেন নীতিন নাবিন

বিজেপির সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে নিযুক্ত হলেন বিহারের মন্ত্রী ও প্রবীণ নেতা নীতিন নাবিন। বিজেপির সংসদীয় বোর্ডের সিদ্ধান্তে এই নিয়োগ ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। দলের অভ্যন্তরে এই পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ ভবিষ্যতে জাতীয় সভাপতির দায়িত্ব পাওয়ার…

Read More

SIR প্রক্রিয়ায় মধ্যপ্রদেশ–গুজরাটে ব্যাপক নাম বাদ, চাপ বাড়ছে বিজেপির

বাংলার পাশাপাশি মধ্যপ্রদেশ ও গুজরাটেও চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। মধ্যপ্রদেশে এই প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী মঙ্গলবার প্রকাশিত হবে প্রাথমিক খসড়া ভোটার তালিকা। সেখানে প্রায় ৪২ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে গুজরাটে বাদ যাওয়া ভোটারের সংখ্যা আরও বেশি—প্রায় ৭৩.৭ লক্ষ।…

Read More

কূটনৈতিক ক্যালেন্ডারের শেষ বড় সফর—জর্ডন, ইথিওপিয়া ও ওমানে মোদি

আগামী সপ্তাহেই ফের বিদেশ সফরে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র চার দিনে তিন মহাদেশের তিন দেশে—জর্ডন, ইথিওপিয়া এবং ওমান—ঘুরে আসবেন তিনি। সফর শুরু হবে ১৫ ডিসেম্বর, শেষ হবে ১৮ ডিসেম্বর। মধ্যপ্রাচ্যের মনোরম মরুদেশ জর্ডন দিয়েই শুরু হচ্ছে এই যাত্রা। কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষে পা দেওয়া জর্ডনের সঙ্গে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং…

Read More

ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছে না তৃণমূল

সংসদ অধিবেশন শুরু আগে শাসকদলের বিরুদ্ধে রণকৌশল তৈরি করতে প্রতিবার এই বৈঠক ডাকা হয় ইন্ডিয়া জোটের তরফে। এই বৈঠক থেকেই ঠিক করা হয় কোন কোন ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে খড়গহস্ত হবে বিরোধী শিবির। এবারও তার ব্যতিক্রম হয়নি। তৃণমূল-সহ জোটের সব শরিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃণমূলের তরফে জানা যাচ্ছে, এই বৈঠকে যোগ…

Read More

সেনার শক্তি বাড়াতে এলো দেশজ AK-203 ‘শের’

ভারতীয় সেনার শক্তি আরও বাড়ল। রাশিয়ার সঙ্গে মিলিত প্রযুক্তিতে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অংশ হিসেবে উত্তরপ্রদেশের আমেথিতে তৈরি হল আধুনিক আক্রমণাত্মক রাইফেল AK-203। ভারত এই রাইফেলকে নিজের নামে ডাকছে ‘শের’। এই রাইফেল এত জনপ্রিয় কারণ এটি ওজনে খুব হালকা এবং ব্যবহার করা অত্যন্ত সহজ। যে কোনও পরিস্থিতিতে সহজে বহন করা যায়। সবচেয়ে বড় শক্তি—এটি খুব দ্রুত…

Read More

বাড়ি ফিরে বিস্ফোরক পার্থ! ‘‘তৃণমূলের সংবিধানের কোন ধারায় আমাকে সাসপেন্ড করা হয়েছিল?’’— মমতাকে চিঠি, অনুলিপি অভিষেক-সুব্রতকেও

৩ বছর ৩ মাস ১৯ দিন পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর এতদিন ছিলেন বিচারবিভাগীয় হেফাজতে। শুক্রবার আদালতের নির্দেশে জামিন পেয়ে সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে ফেরেন তিনি। দীর্ঘদিন পর দলের পোস্টারবয় থেকে বহিষ্কৃত নেতার ফিরে আসা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বাড়ি ফিরেই…

Read More

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, কালীঘাটে ভোটার তালিকার ফর্ম বিলি

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কাজেই বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন এক বিএলও আধিকারিক। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জন্য মোট ১৭টি এনুমারেশন ফর্ম জমা দেন। নিরাপত্তার কারণে আধিকারিককে বিস্তারিত পরিচয় যাচাইয়ের পরই ভিতরে ঢোকার অনুমতি…

Read More

ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুল হকের প্রয়াণে শোকের ছায়া, মুখ্যমন্ত্রী মমতার গভীর শোকপ্রকাশ

শোকের ছায়া নেমে এল ফরাক্কা ও সমগ্র মুর্শিদাবাদ জুড়ে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মইনুল হক আর নেই। শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হঠাৎই বুকে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে আর বাঁচাতে পারেননি।…

Read More

কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য ২০২২ সালে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করেছে। এর ফলে রাজ্য এখন আদালতের অনুমতি ছাড়াই তাঁর বিরুদ্ধে FIR দায়ের করতে পারবে। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ একই সঙ্গে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি FIR বাতিল করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিলেন। সেই সময় রাজ্য পুলিশের দায়ের…

Read More

উৎসব শেষেই ভোট প্রচারে নামবেন মমতা-অভিষেক, প্রধান ইস্যু ভোটার তালিকা সংশোধন

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি ইতিমধ্যেই ত্বরান্বিত হয়েছে। উৎসবের মরশুম শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বড় সমাবেশের মাধ্যমে ভোট প্রচার শুরু করতে পারেন। রাজনৈতিক মহলের অনুমান, ২ নভেম্বর কলকাতার শহিদ মিনার অথবা অন্য কোনো কেন্দ্রীয় স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারে। তৃণমূলের মূল নির্বাচনী ইস্যু হবে ভোটার…

Read More