ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছে না তৃণমূল

Spread the love

সংসদ অধিবেশন শুরু আগে শাসকদলের বিরুদ্ধে রণকৌশল তৈরি করতে প্রতিবার এই বৈঠক ডাকা হয় ইন্ডিয়া জোটের তরফে। এই বৈঠক থেকেই ঠিক করা হয় কোন কোন ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে খড়গহস্ত হবে বিরোধী শিবির। এবারও তার ব্যতিক্রম হয়নি। তৃণমূল-সহ জোটের সব শরিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃণমূলের তরফে জানা যাচ্ছে, এই বৈঠকে যোগ দেবে না তারা। ইন্ডিয়া জোটের বিরুদ্ধে না হলেও এই জোটে কংগ্রেসের নেতৃত্বে আপত্তি রয়েছে। যার জেরেই এই পদক্ষেপ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *