মামলার তালিকা ও বেঞ্চ বিন্যাসে AI, বিচারব্যবস্থায় বড় বদলের পথে সুপ্রিম কোর্ট

  দেশের বিচারব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। সুপ্রিম কোর্টে মামলার তালিকা তৈরি এবং কোন বিচারপতির বেঞ্চে কোন মামলা উঠবে, সেই প্রক্রিয়ার একটি বড় অংশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টে কোন বিচারপতির বেঞ্চে কোন মামলা উঠবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে…

Read More

আজ থেকেই ব্যাঙ্কে বেকার ভাতা! ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা, ৭ মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ঘোষণা। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে তিনি জানান, শনিবার ৭ মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যুবসাথী প্রকল্পের টাকা। রাজ্য বাজেটে আগেই ঘোষণা করা হয়েছিল বেকারদের জন্য যুবসাথী প্রকল্প।…

Read More

তিন সন্তান নিলেই প্রণোদনা! নতুন জনসংখ্যা নীতি আনছে অন্ধ্রপ্রদেশ

এতদিন দেশজুড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে দুই সন্তানের নীতির কথাই বেশি শোনা গেছে। কিন্তু এবার ঠিক তার উল্টো পথে হাঁটতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ইঙ্গিত দিয়েছেন, রাজ্যে জন্মহার বাড়াতে তৃতীয় সন্তান নিলে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রস্তাবিত নীতি অনুযায়ী, কোনও দম্পতির তৃতীয় সন্তান জন্মালে রাজ্য সরকার এককালীন ২৫ হাজার টাকা দেবে। শুধু তাই…

Read More

রাজনৈতিক মানচিত্রে নতুন নাম, হুমায়ুনের দলে কমিশনের ছাড়পত্র

মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। ভরতপুরের বিধায়ক Humayun Kabir-এর গড়া দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন পেল Election Commission of India-এর কাছ থেকে। নির্ধারিত সময়ের আগেই কমিশনের অনুমোদন মেলায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে পথ এখনও পুরো মসৃণ নয়। নিয়ম মেনে এবার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের মতামত আহ্বান করতে হবে। কেউ আপত্তি…

Read More

দেশে জোরকদমে এসআইআর, ২২ রাজ্যে এপ্রিল থেকে শুরু বিশেষ নিবিড় সংশোধনী

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) ঘিরে জটিলতা যখন পৌঁছে গিয়েছে Supreme Court of India-এ, তখনই বড় পদক্ষেপ নিল Election Commission of India। কমিশন ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে লিখিত নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দিয়েছে, আগামী এপ্রিল মাস থেকেই সেখানে শুরু হবে এসআইআর প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি দ্রুত…

Read More

তীব্র আক্রমণ দিলীপের: ভোট এলেই ‘দয়া-দাক্ষিণ্য’ মনে পড়ে মুখ্যমন্ত্রীর?

ভোট যত ঘনিয়ে আসে, ততই রাজ্যের শাসকদলের তরফে নতুন নতুন অনুদান, ভাতা ও কল্যাণ প্রকল্পের ঘোষণা শোনা যায়—এমনটাই অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, নির্বাচন সামনে এলেই দয়া-দাক্ষিণ্যের কথা মনে পড়ে যায় তাঁর। দিলীপের দাবি, কোভিড-১৯ পরবর্তী সময়ে পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্যের কথা…

Read More

‘শিলান্যাসে রাজনীতি, বরাদ্দে শূন্যতা’—মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

রাজ্যের মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন একাধিক প্রকল্পের শিলান্যাস করলেও তার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা হয়নি—এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, “সস্তা রাজনীতির জন্য শুধু ফলক উন্মোচন করা হয়েছিল, কিন্তু প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়নি। ফলে বহু বছর কেটে গেলেও সেই সব প্রকল্প বাস্তবের মুখ দেখেনি।” দিলীপ ঘোষ আরও বলেন,…

Read More

এসআইআরে বড় বদল! তৃণমূলের চাপে নরম কমিশন, ডোমিসাইল সার্টিফিকেট এবার বৈধ নথি

এসআইআর শুনানির একেবারে শেষ পর্বে এসে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের চাপ এবং বিহার-বাংলার জন্য আলাদা নিয়ম নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে এবার থেকে কমিশন নির্ধারিত ১১টি নথির পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটকেও ভোটার তালিকার প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী দপ্তরকে এই নির্দেশিকা…

Read More

সময় ফুরোচ্ছে, কিন্তু সফটওয়্যার নেই—চাপে কমিশন

শনিবারের মধ্যে তথ্যে অসঙ্গতির তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই সময়সীমা যত ঘনিয়ে আসছে, নির্বাচন কমিশনের দপ্তরে অনিশ্চয়তা ততই বাড়ছে। শুক্রবার রাত পর্যন্ত বহু বিএলওর হাতে প্রয়োজনীয় সফটওয়্যার পৌঁছয়নি। ফলে তালিকা প্রকাশ হবে কীভাবে, তা নিয়েই প্রশ্ন উঠছে প্রশাসনের ভিতরেই। সমস্যা এখানেই শেষ নয়। শেষ মুহূর্তে সফটওয়্যার এলেও কয়েক ঘণ্টার মধ্যে লক্ষ লক্ষ…

Read More

ডিজিটাল শিক্ষায় বাংলার মুকুটে নতুন পালক, জাতীয় পুরস্কারে সম্মানিত ‘বাংলার শিক্ষা ৩.০’

রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তির ছোঁয়ায় নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা, তা এবার দেশজুড়ে স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষাদপ্তরের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলার শিক্ষা ৩.০’ জাতীয় স্তরের মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে। বুধবার নিজেই সমাজমাধ্যমে এই সুখবর জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, রাজ্যের শিক্ষা প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ ও শিক্ষার্থী-বান্ধব করে তুলতেই…

Read More