বিজেপির ঘর ভাঙলেন তাপসী! বিধানসভা নির্বাচনের আগেই ঘর ভাঙ্গার খেলা শুরু।

Spread the love

তাপসী মণ্ডল। মনে পড়ছে? বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। তবে হ্যাঁ, তৃণমূল থেকে না। সিপিএমের ঘর ভেঙে। এবার সেই তাপসী বিজেপির ঘর ভাঙলেন। বিজেপির আরো এক বিধায়ক বিয়োগ হল বাংলা থেকে। অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূল ভবনে সোমবার পশ্চিমবঙ্গের শাসক দলে যোগদান করলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। একদা শুভেন্দু অধিকারীর আস্থাভাজন আচমকায় দল বদলে শুভেন্দুর নামেই বিস্ফোরক বলেন। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপিতে কাজ করতে পারিনি। পাশাপাশি তমলুকের সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কেও বিস্ফোরক তাপসী। তাপসী বলেন, বাইরে থেকে তমলুকে গিয়ে উনি বিতর্ক তৈরি করছেন। আমায় কোণঠাসা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে যখন বিজেপিতে ছিলাম তখন কাজের সুযোগ পেতাম না। বিজেপি থেকে কোনও কাজে যুক্ত হতে পারিনি। এবার মানুষের জন্য কাজ করতে চাই। হলদিয়ার শ্রমিক আন্দোলন নিয়ে সাংসদ কিছু জানেন না।
এর পাল্টা জবাব দিয়েছেন অভিজিৎ। তাপসীকে জঞ্জাল বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তাপসীকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য, জেলা সভাপতির পর থাকবে না। মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাসদের মত দল বদলুদের লোকসভা ভোটে হারিয়েছিলাম। যদি তাপসী মণ্ডলকে তৃণমূল প্রার্থী করে তাহলে আমায় কিছু করতে হবে না।। তৃণমূলই ওকে বিসর্জন দিয়ে দেবে।
সব মিলিয়ে বলাই যায় ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘর ভাঙ্গার খেলা শুরু


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *