তৃণমূল ভবনে বায়োডেটা বক্স, ভোটের আগে প্রার্থী বাছাইয়ে তৎপরতা বৃদ্ধি

Spread the love

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে আর বেশি দেরি নেই—এমনই জোর জল্পনা রাজনৈতিক মহলে। তার আগেই প্রার্থী বাছাই প্রক্রিয়ায় গতি আনতে বড় পদক্ষেপ নিল শাসকদল। কলকাতার তৃণমূল ভবন-এ বসানো হয়েছে বিশেষ ‘বায়োডেটা বক্স’। যাঁরা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়তে আগ্রহী, তাঁরা সরাসরি সেখানে নিজেদের বায়োডেটা জমা দিতে পারছেন।
দলীয় সূত্রের দাবি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশেই এই উদ্যোগ। সোমবার থেকেই শুরু হয়েছে বায়োডেটা জমা নেওয়ার প্রক্রিয়া। ভোটের দিন ঘোষণার দিনই বক্স খোলা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত আবেদন গ্রহণের সুযোগ থাকছে।
বক্স বসানোর পর থেকেই আবেদন জমা পড়ছে ধারাবাহিকভাবে। চিকিৎসক, সমাজকর্মী থেকে শুরু করে দলীয় কর্মী—বিভিন্ন পেশা ও পটভূমির মানুষ আগ্রহ দেখাচ্ছেন। এমনকী একাধিক বর্তমান ও প্রাক্তন বিধায়কও আবার প্রার্থী হতে চান বলে আবেদন জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলে তাই জল্পনা—দল কি বড়সড় রদবদলের পথে হাঁটতে চলেছে?
এর আগেও একুশের বিধানসভা ভোট ও লোকসভা নির্বাচনের আগে একই পদ্ধতিতে আবেদনপত্র সংগ্রহ করেছিল তৃণমূল। সেই অভিজ্ঞতা থেকেই এবারও একই কৌশল নেওয়া হয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। তবে প্রতি বারই প্রার্থী তালিকায় চমক দেওয়ার নজির রয়েছে শাসকদলের।
এবার প্রশ্ন একটাই—পুরনো পরীক্ষিত মুখদের উপর ভরসা রাখবে দল, নাকি নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনা হবে? রাজনৈতিক সমীকরণ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *