মমতা অভিষেকে ঐক্য বার্তার পরই গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার

Spread the love

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক জোট হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরও যেন ছবি বদলালো না। তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষের অভিযোগে উত্তপ্ত মিনাখার কুলটি এলাকা।

মিনাখার কুলটি এলাকায় সন্ধ্যেবেলায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিকেন হাড়োয়ার প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি ফরিদ জমাদারের অনুগামীরা। বর্তমানে তৃণমূলের ব্লক সভাপতি সিরাজুল ইসলামের অনুগামীরা তাদের উপর এসে হামলা চালায় বলে অভিযোগ। পরপর ২টি দোকান ভাঙচুর চালানো হয়। তাদের কাঠের ব্যাটন দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনায় প্রায় ২ পক্ষের জন তৃণমূলের কর্মী গুরুতর আহত হয়েছে। তাদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে বর্তমান তৃণমূলের ব্লক সভাপতি সিরাজুল ইসলামের অনুগামীদের দাবি, তাদেরকেও মারধর করেছে প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি খরিদ জমাদারের অনুগামীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *