তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা!

Spread the love

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সোলুয়া আকুন্দোবেড়িয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার কয়েক দিন পর অবশেষে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো তৃণমূল নেতা কাইয়ুম আলী শেখকে।
জানা গেছে, গত ২২ জুলাই কাইয়ুম শেখের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে তার বাথরুম ঘরের একাংশ ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ওই তৃণমূল নেতা। পুলিশ তদন্তে নেমে খুঁজছিল তার হদিস।
অবশেষে বুধবার বিকেলে হরিহরপাড়া থানার ডলটনপুর আইটিআই কলেজ সংলগ্ন এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় কাইয়ুম শেখকে। তার হাতে ছিল একটি লাইলনের ব্যাগ। তৎক্ষণাৎ তাকে হরিহরপাড়া থানার পুলিশ আটক করে তল্লাশি চালায়। ব্যাগ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কাইয়ুম আলী শেখকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বহরমপুর জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বিচারকের কাছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *