এপ্রিল মাসের শুরু থেকেই প্রতিবাদী রাজ্যের পথ। দেশে ৭৪৮ টি ওষুধের দাম বেড়েছে কেন্দ্রের সায়ে । আর এরই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে তৃণমূল। তাঁদের স্লোগান “রাস্তায় রাস্তা দেখাবে”। কর্মসূচিতে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন বাঁকুড়ার ১০ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া চার্চ মোড় এলাকায় পথসভা অনুষ্ঠিত করে তৃণমূল। প্রতিবাদ কর্মসূচি পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও।
বাঁকুড়ার পথসভায় অংশ নেন বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক সম্পা দরিপা সহ তৃণমূল নেতৃত্ব। ক্যান্সার, হৃদয়, কিডনি সহ অতি আবশ্যিক ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, অবিলম্বে বর্ধিত হারে ওষুধের দাম প্রত্যাহার করতে হবে, কেন্দ্রীয় জুমলা সরকারকে পদত্যাগ করতে হবে। এই দাবি তুলেই আন্দোলনে পথে তৃণমূল কংগ্রেস।
ওষুধের দাম বেড়েছে! মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে তৃণমূল


