তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীন সদস্যদের বলেন, “কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। যে কোনও লড়াইয়ে আমাকে পাশে পাবে।”
তিনি নতুন ও পুরনো সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “তৃণমূল ছাত্র পরিষদ আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। বাংলাকে আরও শক্তিশালী করার লড়াইয়ে তারা সক্রিয়।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যুবসমাজকে দলের প্রতি নিষ্ঠা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী সভা, যেখানে মমতা ও অভিষেক বক্তৃতা দেবেন।


