ডেবরায় সমবায় নির্বাচনে তৃণমূলের জয়জয়কার

Spread the love

প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও প্রত্যেকটি আসনে জয়লাভ প্রার্থীর।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের আলোক কেন্দ্র সমবায় সমিতির নির্বাচন ছিল শনিবার। সকাল থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়ন ছিল এলাকায়। ৫৬ টি আসনে রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা অংশগ্রহণ করেছিল। তবে মানুষের রায় তৃণমূলের দিকেই ছিল। তাই ৫৬ টি আসনে ৫৬টিতেই জয়লাভ করেছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তারপরেই শনিবার বিকেলে সবুজ আবির ও মিষ্টি বিতরণ শুরু হয় কর্মীদের মধ্যে। উপস্থিত তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ মুরমু, উপ-প্রধান চন্দন বেরা,তিন নম্বর সত্যপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসির উদ্দিন খান সহ অন্যান্যরা। এই জয় মানুষের জয়।জানান জয়ী প্রার্থীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *