গাঁজা সহ গ্রেফতার

Spread the love

২৬ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই যুবক।

মুর্শিদাবাদের হাতিনগর গ্রামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে মুর্শিদাবাদের বহরমপুর থানার হাতিনগর গ্রামে।

পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম রাজেশ শেখ (২৬) এবং সাইন শেখ (২৩)। তাদের বাড়ি বহরমপুর হাতিনগর গ্রামে। মঙ্গলবার ভোররাতে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বহরমপুরের হাতিনগর গ্রামে অভিযান চালায়। একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে। তারপর রাজেশ শেখ এবং সাইন শেখ নামে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে অভিযুক্তরা অর্থের বিনিময়ে এই গাঁজা গুলো রাজ্যের বাইরে থেকে অবৈধ ভাবে সংগ্রহ করেছিল। এলাকায় বিক্রি করার জন্য বাড়িতে মজুত করছিলো। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। কী কারণে গাঁজা বাড়িতে মজুত করে রেখেছিল, এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে বহরমপুর থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *