বাইক দুর্ঘটনায় মৃত ২

Spread the love

 

রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী রাজ্য সড়কের বাসন্তী থানার ৭ নম্বর ঢুড়ি এলাকায় দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয় তাদের মধ্যে আব্দুল হামিদ মোল্লা নামে এক যুবককে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরসাইফুদ্দিন ঘরামি ও হোসেন মোল্লা কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাইফুদ্দিন ঘরামির মৃত্যু হয় বলে জানায়। অন্যদিকে আব্দুল হামিদ মোল্লা বাসন্তী গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় নেমে আসে শোকের ছায়া।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *