বাইক দুর্ঘটনায় মৃত্যু

Spread the love

 

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনায় গুরুতর জখম আরো দুই। দুজনের বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম জিৎ দেবনাথ ওরফে সায়ন (২১)। তার বাড়ি কালনার নন্দগ্রাম এলাকায়। গতকাল তিনজন মিলে একটি বাইকে করে দেবীপুরের দিকে গিয়েছিল বলে পরিবার সূত্রে জানা যায়।এমন সময় আচমকায় একটি হৃদয়পুরের নিকট গাছে ধাক্কা মেরে দেয় তারা। গুরুতর জখম অবস্থায় তিনজনকেই গতকাল বিকেলে নিয়ে আসা হয় কালনা মহকুমা হসপিটালে। কার্তিক দাস এবং সন্দীপ দাস দুজন গুরুতর অসুস্থ। মৃত্যু হয় জিৎ দেবনাথের। ঘটনায় শোকোস্তব্ধ গোটা নন্দগ্রাম এলাকা। এ প্রসঙ্গে প্রতিবেশী তিনি জানান গতকাল বিকেল নাগাদ দুর্ঘটনাটি ঘটে কালনা হসপিটালেই মৃত্যু হয় জিতের। বাকি দুজনের বর্ধমান ও কলকাতায় চিকিৎসা চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *