বৃষ্টিতে ভাসছে বারাণসী! মোদীর লোকসভা কেন্দ্রে নাগাড়ে বর্ষণে বিপর্যস্ত নাগরিক জীবন

Spread the love

টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে বারাণসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র এখন জলে থইথই। শনিবার সকাল থেকেই শুরু হওয়া ভারী বর্ষণে শহরের একাধিক রাস্তায় হাঁটুসমান জল জমেছে। বৃষ্টির জেরে ঘরবন্দি সাধারণ মানুষ, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শহরের গদোলিয়া, লঙ্কা, চৌকাঘাট, লহুরাবির মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলি এখন জলমগ্ন। নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত, ফলে রাস্তার জল ঢুকে পড়েছে বহু দোকান ও বাড়িতে। বিদ্যুৎ পরিষেবাতেও প্রভাব পড়েছে। বৃষ্টিতে জনজীবন পুরোপুরি ব্যাহত।

স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। জলবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আশঙ্কা, পরিস্থিতি আরও জটিল হতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *