অবশেষে দীর্ঘ জল্পনার অবসান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের কৌতূহল ছিল তুঙ্গে। রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে ভোটের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন।
এবার একসঙ্গে পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের দিন ঘোষণা করা হয়েছে—বাংলা, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরি।
বাংলায় এবার দু’দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে—
১ম দফার ভোট: ২৩ এপ্রিল
২য় দফার ভোট: ২৯ এপ্রিল
ভোট গণনা: ৪ মে
প্রথম দফায় ভোট হবে হিঙ্গলগঞ্জ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার বহু আসনেও ওই দফাতেই ভোটগ্রহণ হবে।
দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা কেন্দ্র—গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়ানগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজ।
কলকাতার ১১টি কেন্দ্র—কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়া।
হাওড়ার ১৬টি কেন্দ্র—বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নরায়ণপুর, জগৎবল্লভপুর ও ডোমজুড়।
হুগলির ১৮টি কেন্দ্র—উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট ও খানাকুল।
পূর্ব বর্ধমানের ১৬টি কেন্দ্র—খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম ও গলসি।
সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে একসঙ্গেই ফল ঘোষণা করা হবে।


