এসআইআরে নাম বাদ? ফর্ম ৬ জমা নিয়ে আর ভয় নয়, বড় বার্তা কমিশনের

এসআইআরের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে? নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম ৬ জমা দিলেও ‘মিথ্যাঘোষণা’র দায়ে পড়তে হবে না। এমনকি আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নতুন ভোটার হিসেবে আবেদন করায় কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। ফর্ম ৬ ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে এমনই অবস্থান স্পষ্ট করল…

Read More

ভোটার তালিকায় নাম ফেরাতে ফর্ম ৬ কেন? নির্বাচন কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

  ভোটার তালিকায় আগে নাম থাকা সত্ত্বেও বাদ পড়লে, ফের নাম তুলতে কেন ফর্ম ৬ পূরণ করতে হবে? দিল্লির এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্ম ৬-কে আগে তালিকাভুক্ত ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার…

Read More

তৃণমূলের টিকিটে রাজ্যসভা, এবার বিজেপির প্রার্থী—কোয়েল মল্লিককে ঘিরে নতুন সমীকরণ

জল্পনার অবসান। তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক মাসের মধ্যেই এবার বিজেপির রাজ্যসভা প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের খালি হয়ে যাওয়া রাজ্যসভা আসনের উপনির্বাচনে তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। চলতি বছরের শুরুতেই তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন কোয়েল। ৬ এপ্রিল উচ্চকক্ষে সাংসদ হিসেবে শপথও নেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই বদলে…

Read More

নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক বিতর্ক, এবার সুপ্রিম কোর্টে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা

নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য নিয়ে বিতর্ক এবার পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মামলায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি, তাঁর নেতৃত্বে নেওয়া একাধিক সিদ্ধান্ত, নির্দেশিকা এবং ভোটার তালিকা সংক্রান্ত সফটওয়্যার পরিবর্তন বাতিল করার দাবিও জানানো হয়েছে। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর দায়ের করা এই মামলায়…

Read More

১০ মাসে ১৪ বার আপত্তি! জ্ঞানেশ কুমারকে ঘিরে নির্বাচন কমিশনের অন্দরে বড় প্রশ্ন

১০ মাসে ১৪ বার আপত্তি! জ্ঞানেশ কুমারকে ঘিরে নির্বাচন কমিশনের অন্দরে বড় প্রশ্ন নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধন থেকে SIR—দেশের নির্বাচন ব্যবস্থাকে ঘিরে যখন একের পর এক বিতর্ক, তখন নির্বাচন কমিশনের অন্দরেই মতপার্থক্যের বিস্ফোরক তথ্য সামনে এল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তদন্তমূলক প্রতিবেদনে দাবি, গত ১০ মাসে অন্তত ১৪ বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে লিখিত…

Read More

ECI-র সিদ্ধান্তে মমতা-রাহুলের বার্তা, বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ার ঘোষণা

র্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ব্যবহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞার পরই তাঁর সঙ্গে ফোনে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কথোপকথনের পর মমতা জানালেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত তাঁর দল। মমতার কথায়, “আমরা একসঙ্গে আছি। বিজেপিকে সরাতে চাই।” একইসঙ্গে নন্দীগ্রাম…

Read More

রং বদলেছে, অভিযোগ বদলায়নি! নব্য বিজেপিদের তোলাবাজিতে এবার নড়েচড়ে বসলেন শুভেন্দু

ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ‘নব্য’ গেরুয়াদের বিরুদ্ধে একের পর এক তোলাবাজি ও হুমকির অভিযোগ। দলের অন্দরে সতর্কবার্তা দেওয়া হলেও অভিযোগের সংখ্যা কমছে না। এবার অভিযোগকারীদের কথাই শুনে ‘নব্য’ বিজেপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে ‘আসল’ তৃণমূলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বিষয়টি ওঠে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান-সহ বিধায়কেরা মুখ্যমন্ত্রীকে জানান, ভোটের…

Read More

‘২১ জুলাইয়ের মঞ্চে আসুন’, মমতাকে কংগ্রেসের খোলা আমন্ত্রণ! শুভঙ্করের কটাক্ষ— ‘ভুল স্বীকার করলেই হবে প্রায়শ্চিত্ত’

২১ জুলাই শহিদ দিবসকে ঘিরে এ বছর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের দুই শিবির আলাদা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে দীর্ঘ কয়েক দশক পর শহিদ মিনারে শহিদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। সেই মঞ্চ থেকেই এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে আমন্ত্রণ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার শহিদ মিনারে সমাবেশের প্রস্তুতি…

Read More

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, আটকে ৪৪০ কোটি টাকা! অভিযোগের জেরে সাইবার সেলের পদক্ষেপ

তৃণমূল কংগ্রেসের আর্থিক ভাঁড়ারে বড় ধাক্কা। দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের সাইবার সেল। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা। ফলে আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। সূত্রের দাবি, তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে সেখানে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানায়…

Read More

‘দাদার ছত্রছায়া’ থেকে গা ঢাকা! সুশান্ত ঘোষকে ঘিরে বিস্ফোরক অভিযোগে সরগরম ১০৮ নম্বর ওয়ার্ড

একসময় এলাকায় তাঁর নাম শুনলেই নাকি কাঁপতেন ব্যবসায়ীরা। অভিযোগ, কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ ছিলেন ওই এলাকার ‘অঘোষিত শাসক’। তোলাবাজি, জমি দখল, ব্যবসায়ীদের ভয় দেখানো থেকে শুরু করে সরকারি জমি বেচে দেওয়া— একের পর এক অভিযোগ দীর্ঘদিন ধরেই ঘুরে বেড়িয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু তখন কেউ মুখ খুলতে সাহস পাননি। কারণ, অভিযোগকারীদের দাবি,…

Read More