পরীক্ষার এক সপ্তাহ আগে ফের নাম নথিভুক্তিকরণ খুলছে মধ্যশিক্ষা পর্ষদ

Spread the love

পরীক্ষা শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এই শেষ মুহূর্তে পড়ুয়াদের সুবিধার্থে ফের নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ত্রুটি সংশোধন এবং নতুন করে নাম নথিভুক্তিকরণের জন্য আবার পোর্টাল খুলছে পর্ষদ।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বহু পরীক্ষার্থীর নাম ঠিকমতো জমা পড়েনি। অভিযোগ উঠেছে, বেশ কিছু স্কুলের গাফিলতির কারণেই ভুল নাম বা অসম্পূর্ণ তথ্য আপলোড হয়েছে। সেই সমস্যার সমাধান করতেই এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে।
শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়াদের নাম নথিভুক্তিকরণ এবং ভুল তথ্য সংশোধনের সুযোগ থাকবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই স্কুলগুলিকে এই কাজ সম্পন্ন করতে হবে।
পর্ষদ আরও জানিয়েছে, ২৯ জানুয়ারি সংশ্লিষ্ট স্কুলগুলিকে লেট ফি জমা দিয়ে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনও সংশোধনের সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
পরীক্ষার ঠিক আগে এমন সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু পড়ুয়া ও অভিভাবক, যদিও স্কুলগুলির দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *